আমাদের কথা (About Us)

রাজশাহীর পুঠিয়া উপজেলার নওপাড়া বাজারে অবস্থিত সরদার এগ্রো এন্টারপ্রাইজ একটি প্রিমিয়াম কোয়ালিটির এগ্রো পণ্য উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান। নিজস্ব মিলে তৈরি কাঠের ঘানির কোল্ড-প্রেসড সরিষার তেল, প্রিমিয়াম গুঁড়া মসলা এবং খামারিদের জন্য উচ্চ পুষ্টিমানের খৈল ও খড় পরিবেশন করাই আমাদের মূল লক্ষ্য।

আমাদের ভিশন (Vision)

প্রতিটি ঘরে ভেজালমুক্ত খাঁটি প্রাকৃতিক খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া এবং উন্নত খামার ব্যবস্থাপনায় পুষ্টিকর পশুখাদ্য নিশ্চিত করে আস্থার প্রতীক হয়ে ওঠা।

আমাদের মিশন (Mission)

  • কোন প্রকার রাসায়নিক ও কৃত্রিম উপাদান ছাড়াই শতভাগ খাঁটি তেল ও মসলা তৈরি করা।
  • খামারিদের শতভাগ অপচয়মুক্ত প্যাকেটজাত খড় ও প্রোটিন সমৃদ্ধ খৈল দেওয়া।
  • সঠিক মূল্য ও দ্রুততম সময়ে গ্রাহকের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেওয়া।